সু চির ‘নৈতিক অবক্ষয়’ দেখে দুঃখ পেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের নেতা অং সান সু চি’র নৈতিক অবক্ষয় দেখে দুঃখ পেয়েছি। এক সময় যিনি গণতন্ত্র ও মানবাধিকারের আইকন ছিলেন তিনিই গণহত্যার পক্ষে সাফাই গাইতে হেগ গেছেন।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সংবাদকর্মীদের বলেন, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি যিনি গণতন্ত্র ও মানবাধিকারের আইকন ছিলেন, তিনিই মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তার নৈতিক অবক্ষয় দেখে আমি দুঃখ পেয়েছি।
মোমেন জানান, কয়েক বছর আগে মিয়ানমারের সামরিক শাসকদের কারাগারে থাকা সুচির মুক্তি দাবিতে তিনি নিজেও বেশ কয়েকটি সড়কে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন।অথচ আজ সময়ের সাথে-সাথে তিনিই গণহত্যার পক্ষে সাফাই গাইতে হেগের আদালতে হাজির হয়েছেন।
জাপানী রাষ্ট্রদূত ইতো নওকি ও মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলারের সঙ্গে পরপর দু’টি বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
মোমেন বলেন, ‘আমি আশাকরি তিনি (সুচি) তার অর্ন্তদৃষ্টি ফিরে পাবেন (মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য)।
মোমেন বলেন, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার এই অভিযোগ আনায় গাম্বিয়া অত্যন্ত প্রশংসার দাবিদার, আইসিজেতে ‘এই মামলা নিয়ে গাম্বিয়ার মতো একটি দেশ এগিয়ে এসেছে বলে আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি।’ তিনি বলেন, ‘গতকালের শুনানিতে মিয়ানমারের নৃশংসতার বিরুদ্ধে গাম্বিয়ার বক্তব্য ভালো হয়েছে।’
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











