সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রাত পোহালেই ৪৮তম বিজয় দিবস উদযাপন করবে বাংলাদেশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটিকে ঘিরে সৌধচত্বর ও এর আশপাশে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিবসের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের সর্বস্তরের মানুষ।
একাত্তরের ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মধ্য দিয়ে ইতিহাসে পাতায় জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে জীবন দেয়া সেসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার অদূরে সাভারে ১০৮ একর জায়গার উপর নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসে বাঙালি জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো সৌধ চত্বরের সৌন্দর্যবর্ধনে ইট-সিমেন্টের স্থাপনার সংস্কার, ধোয়া-মোছা ও মেরামত শেষে রং-তুলির আঁচড়ে রাঙানোসহ কেটে ছেটে পরিষ্কার করা হয়েছে উদ্যানের সবুজ ঘাস, উপড়ে ফেলা হয়েছে ফুল বাগানের আগাছা। ঝরনাধারা, ল্যাম্প পোস্টের বাতি, লেকেরধার, অভ্যর্থনা কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধিসহ সৌন্দর্য বর্ধনের সকল প্রস্তুতি শেষ হয়েছে।
মাসব্যাপী সৌধ চত্বরের সৌন্দর্যবর্ধনসহ বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। মন্ত্রী জানান, নিরাপত্তার কারণে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেয়া ৩ বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর গার্ড অব অনারের মহড়ার সকল প্রস্তুতি শেষ হয়েছে। বিজয় দিবসে সৌধচত্বর ও এর আশপাশের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখবার কথা জানালেন ঢাকা জেলা পুলিশ সুপার। এই বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার আরো জানান, বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিতে র্যাব, পুলিশ ও সিভিল পোশাকের পুলিশের পাশাপাশি থাকবে স্ট্রাইকিং ফোর্স। সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে গোটা স্মৃতিসৌধ চত্বর। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে আমিনবাজার থেকে নয়ারহাট পর্যন্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
এদিকে, বিজয় দিবস উদযাপনে সড়ক ও জনপথ বিভাগ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজটিও শেষ করেছেন সুন্দরভাবে। মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুলগাছ ছাড়াও নানা রঙের সবুজের সমারোহসহ আইল্যান্ডের দুইধার রাঙিয়েছেন লাল-সাদা রংয়ে।
-জেডসি
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ











