সেই অপ্রীতিকর ঘটনা এখনও ভুলতে পারেননি মৌনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বলিউডের ঝলমলে আলোর নিচে যে অন্ধকার বাস্তবতা লুকিয়ে থাকে, সেটিই প্রকাশ করলেন অভিনেত্রী মৌনী রায়। জানান, ক্যারিয়ারের শুরুতে ২১ বছর বয়সে অডিশন দিতে গিয়ে তাকে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয়; যা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী রায় বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। মৌনী জানান, তখন তার বয়স ২১ থেকে ২২ বছর। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।
এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। মৌনী জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।
মৌনী বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি, আর তারপর এক দৌড়ে নীচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনও মনে পড়ে।’
যদিও মৌনী সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটা প্রকাশ করেছেন।
২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







