সেই নবজাতককে দত্তক নিতে জনতার ভিড়, পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার ফুটফুটে নবজাতককে দত্তক নিতে শেরেবাংলা নগর থানায় শত শত ফোন আসছে। এছাড়া ওই কন্যাশিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন শতাধিক মানুষ।
আর এ জন্য শিশুটির নিরাপত্তায় শিশু হাসপাতালের ওই কেবিনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে দুদিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করে তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।
এ ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম বলেন, হাসপাতালের শৌচাগারে এক নবজাতককে পড়ে থাকতে দেখে রোগীর স্বজনরা ওয়ার্ড মাস্টারকে জানান। নবজাতকটি দুদিনের বলে ধারণা করা হচ্ছে। পরে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, বুধবার সকাল পর্যন্ত শিশুটিকে কেউ নিজের বলে দাবি করেনি। তবে শিশুটি দত্তক নিতে আমাদের মোবাইলে শত শত ফোন আসছে। সকাল থেকে আমি নিজেই ১০০-এর বেশি ফোন রিসিভ করেছি। সবাই শিশুটিকে দত্তক নিতে চাচ্ছেন।
এ ছাড়া রাত থেকেই শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই। এতে শিশুর স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কায় শিশু হাসপাতালে তার কেবিনের বাইরে পুলিশ মোতায়েন করেছি। চিকিৎসক ও তদন্তসংশ্লিষ্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদ হাসান বলেন, শিশুটির বাবা-মাকে খুঁজতে রাতে ডিসি-তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেয়া হয়। এর পর থেকে অনেক ফোন আসছে শিশুটিকে দত্তক নেয়ার জন্য।
অনেকে ফেসবুক পোস্টের নিচেই তাদের দত্তক নেয়ার জন্য নাম-ঠিকানা দিয়ে রাখছেন। আমরা তার বাবা-মাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরে শিশু আইনে আদালত যা সিদ্ধান্ত দেবে পুলিশ সেটি মেনেই কাজ করবে।
এদিকে উদ্ধার হওয়া নবজাতকের বাবা-মাকে খুঁজতে ডিসি-তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেয়া হয়। পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
‘মা, আমাকে নিয়ে যাও তোমায় ছাড়া ঘুম আসে না আমার’
এই নিষ্পাপ শিশুটিকে শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালে পাওয়া গেছে। শেরেবাংলা নগর থানা পুলিশের তত্ত্বাবধানে শিশুটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
এই নিষ্পাপ শিশুটি ফিরে পাক তার মা-বাবাকে। মা-বাবার কোল আলোকিত করে বেড়ে উঠুক আসল পরিচয়ে। মা-বাবার কোল ভরে উঠুক সুক্রন্দসী এই নিষ্পাপ শিশুটির কান্না ও হাসিতে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির মা-বাবা/পরিচিতজনকে চিনে থাকেন বা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, নিচে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো-
ওসি (শেরেবাংলা নগর থানা): ০১৭১৩৩৯৮৩৩৫ এসি (তেজগাঁও জোন): ০১৭১৩৩৭৩১৭৮
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





