ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২১:৫৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

সেই সার্জেন্ট মহুয়ার বাবার পাশে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলশানে এক বিচারপতির ছেলের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে আর্থিক অনুদান হিসেবে নগদ ৮ লাখ ৪২ হাজার ২০০ টাকা সার্জেন্ট মহুয়া হাজংয়ের হাতে তুলে দেন ডিএমপি কমিশনার ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

গত ২ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং।

বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং বর্তমানে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত আছেন।