সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা হাজারো পর্যটক
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২০ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান এ তথ্য জানিয়েছেন।
রোববার সকাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট হতে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এসব ঘাটসমূহ থেকে পর্যটন মৌসুমে প্রতিদিন ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে থাকে।
এদিকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ না যাওয়ায় প্রায় এক হাজার পর্যটক সেন্টমার্টিনেই আটকা পড়েছেন, যাদের রোববার ফেরার কথা ছিলো। তবে এ নিয়ে পর্যটকদের ভয়ের কিছু নেই বলে জানিয়ে সংশ্লিষ্টরা।
পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ডাইন এন্ড ক্রুজের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল এবং ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ভ্রমণে গিয়ে প্রায় এক হাজারের মতো পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তারা বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে আছেন। সাগর স্বাভাবিক হয়ে গেলে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সেন্টমার্টিন যেতে পারেননি। ফলে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও টুরিজম ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, হাজারো পর্যটক এখনো দ্বীপে অবস্থান করছেন। আমার কটেজে যেসব পর্যটক রয়েছেন, তারা দুদিনের জন্য কক্ষগুলো ভাড়া নেন। যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে। যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকেরা ফিরে যেতে পারবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








