সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ইয়েসগ্রুপের নতুন কমিটি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের কার্যক্রম শুরু করলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের কার্যক্রম শুরু করলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিবার্হী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান। ঘোষণা করা হয় শাখা কমিটির নামও।
ইয়েসগ্রুপের কাযর্ক্রমের উদ্বোধন অনুষ্ঠানে টিআইবির নিবার্হী পরিচালক জানান, দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান বা সরকারের নয় বরং সবার। এক্ষেত্রে তরুণ সমাজকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
দুর্নীতির প্রতিরোধের দায়িত্ব যাদের কাছে তাদের জবাবদিহিতার আওতায় আনার উপরো জোর দেন ড. ইফতেখারুজ্জামান।
অবশ্য দুর্নীতি প্রতিরোধে জীবনের ছোট বড় সকল ক্ষেত্রে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান। দুর্নীতিকে মন থেকে ঘৃণা করার আহ্বান জানান তিনি। উপস্থিত সকলকে পাঠ করান দুর্নীতি প্রতিরোধের শপথবাক্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন টিআইবির সিভিক এনগেজমেন্টের পরিচালক ফারহানা ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ইয়েসগ্রুপের শাখা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির দলনেতা নিবার্চিত হন সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী স্মৃতি ঘোষ। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কার্টুনচিত্র প্রদশর্নীর আয়োজন করে টিআইবি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

