সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন, সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় পতিত স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন, অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।
এদিকে সোমবার সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আগামী দুই মাস রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











