সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল দম্পতির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চরব্রাক্ষ্মন্দী গ্রামে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরব্রাক্ষ্মন্দী গ্রামের রাশেদ হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী মো. মিরাজ হাওলাদার এবং মিরাজের স্ত্রী চায়না বেগম।
সংসারের দারিদ্রতা দূর করতে প্রায় আট বছর সৌদি প্রবাসী ছিলেন মিরাজ হাওলাদার। দুই মাস আগে প্রবাস জীবন থেকে একেবারেই দেশে চলে আসেন তিনি। স্ত্রী চায়না বেগম সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তা গ্রামের কলম শিকদারের মেয়ে। বিশ বছর আগে তাদের বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। নাম হৃদয় হোসেন। হৃদয় ফরিদপুর ইয়াছিন কলেজে পড়ালেখা করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির একটি মল মজুদ রাখার সেফটি ট্যাংকের ভেতরে রাখা বাঁশ-কাঠ পরিস্কার করতে নামেন মিরাজ হাওলাদার। সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশের পর তিনি অসুস্থ হয়ে পড়লে চিৎকার দেন। তার চিৎকারে স্ত্রী চায়না বেগম স্বামীকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে পড়েন।
বাবা-মাকে না পেয়ে ছেলে হৃদয় হোসেন তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাদের দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুবানা আফরোজ দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যাই। তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



