ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৩:৩৪:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

সেপ্টেম্বরের শেষে স্কুলে ফিরবে তুর্কী শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার

সেপ্টেম্বরের শেষে স্কুলে ফিরবে তুর্কী শিক্ষার্থীরা

সেপ্টেম্বরের শেষে স্কুলে ফিরবে তুর্কী শিক্ষার্থীরা

তুরস্কে নতুন শিক্ষাবর্ষ শুরুর পর প্রায় এক মাস বিলম্বে সেপ্টেম্বরের শেষের দিকে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরবে। প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ দৈনিক ১ হাজার ছাড়িয়ে যাওয়ায় সরকার বুধবার এ ঘোষণা দেয়।

গত ৪ আগস্ট করোনার সংক্রমণ দৈনিক ৯০০ থেকে ১ হাজার ছাড়িয়েছে, এরপর থেকে সংক্রমন চার অংকের সংখ্যা থেকে নিচে না নামায় তুরস্কের কর্মকর্তারা উদ্বিগ্ন। তবে এই সংখ্যা এপ্রিলের সর্বোচ্চ দৈনিক সংক্রমন ৫ হাজার ছাড়িয়ে যাওয়া থেকে অনেক কম।

শিক্ষামন্ত্রী জিয়া সেলচুক আঙ্কারায় সাংবাদিকদের বলেন, “ ৩১ আগস্ট থেকে অনলাইনে স্কুলগুলোর পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।” তবে আশা করি ২১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের শেনীকক্ষে পুনরায় ফেরা শুরু সম্ভব হবে।

সেলচুক বলেন, বুধবার সায়েন্টিফিক কমিটির সঙ্গে বৈঠকে তাদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে তুর্রী কর্তপক্ষ মার্চে গণসমাবেশসহ স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

পরে কর্মকর্তারা শিক্ষাবর্ষের বাকি সময়টাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তুরস্কে এ পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ১৮০ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে এবং এতে ৫ হাজার ৮৭৩ জন মারা গেছে।