ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৬:৪১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

সেপ্টেম্বরে পোশাক রপ্তানি ১৪.৪৬ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি ১৪.৪৬ শতাংশ বেড়েছে। গত মাসে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩.৬১ বিলিয়ন মার্কিন ডলারে। 

গত ২০২২-২৩ অর্থবছরের একই মাসে এর পরিমাণ ৩.১৬ বিলিয়ন ডলার। 

রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) গতকাল ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত কয়েক মাসে অর্ডার হ্রাস পাচ্ছিল, এর মধ্যে একক মাসে এই প্রবৃদ্ধি সত্যিই অসাধারণ। 

তিনি বলেন, যেহেতু আমরা পণ্য এবং বাজার বৈচিত্র্যকরণ, প্রযুক্তি আপগ্রেডেশন এবং উদ্ভাবনসহ প্রবৃদ্ধির নতুন সুযোগগুলো অন্বেষণ করছি, তাই তাঁর সুফল পেতে শুরু করেছি।

এদিকে ইপিবির তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক বা জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ১১.৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.০৭ শতাংশ বেশি। 

এ সময়ে নিটওয়্যার খাত থেকে রপ্তানি হয়েছে ৬.৭৬ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক থেকে রপ্তানি এসেছে ৪.৮৫ বিলিয়ন ডলার। নিট এবং ওভেন উভয় খাত থেকে রপ্তানি আয় যথাক্রমে ১৯.৭ শতাংশ এবং ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।