ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৭:১০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সেরা মায়ের পদক পাচ্ছেন বাইকার শাহনাজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বাইক চালক শাহনাজ আক্তার। ছবি: সংগৃহীত

বাইক চালক শাহনাজ আক্তার। ছবি: সংগৃহীত

নারী বাইক চালক শাহনাজ আক্তার এবার সেরা মায়ের পদক পাচ্ছেন। দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া এই মা সম্প্রতি বাইকটি হারিয়ে আলোচনায় আসেন। পুলিশের তৎপরাতায় চুরি যাওয়া বাইকটি ফিরেও পান তিনি। এই মাকে এ পদক দেবে ‘এ আর কিডস মিডিয়া’।

রাইড শেয়ারিংয়ের মাধ্যমে উবার ও পাঠাওয়ের সহায়তায় তিনি রাজধানীতে বাইক চালিয়ে অর্থ উপার্জন করেন।

শাহনাজকে পদক দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী। তিনি বলেন, ছয়জন মায়ের হাতে তুলে দেয়া হবে ‘এ আর কিডস সেরা মা-২০১৯’ এর পদক।

জানা গেছে, সংগ্রামী নারী শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরে জন্ম তার। বাবা নেই। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। 

দুই মেয়ে শাহনাজের সঙ্গেই থাকে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

পুরস্কার পাওয়ার খবরটি শুনে শাহনাজ আক্তার উইমেননিউজ২৪ডটকম-কে বলেন, আমি আসলে পুরস্কার পাওয়ার বিষয়টি জানি না। এখনই আপনার কাছে শুনলাম।

তিনি বলেন, পুরস্কার পেয়ে আমি খুশি হতে চাই না। আমি তখনই খুশি হবো যখন আমার সন্তানদের জন্য কিছু করতে পারবো। 

তিনি বলেন, আপানাদের সাংবাদিকদের সহায়তার জন্য আমি আমার চুরি যাওয়া বাইকটি দ্রুত ফিরে পেয়েছি। পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।

শাহনাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। তার সময়ে উবার সার্ভিস দেশে চালু হওয়াতে আমি মটরবাইক চালিয়ে আয় করতে পারছি। আমার দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছি।