সেলফি তোলার সময় কিশোরীর মৃত্যু, বান্ধবী চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বান্ধবীর সঙ্গে সেলফি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর কিশোরী হালিমা খাতুনের চিকিৎসা চলছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরই দুই বান্ধবীকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খাদিজার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খাদিজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ১নং ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের মাঠপাড়ার রাজমিস্ত্রি আজির উদ্দিনের মেয়ে। সে হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত হালিমা খাতুন একই এলাকার ট্র্যাক্টর চালক আফাজ উদ্দিনের মেয়ে। সে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য সাহিবুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে দুই বান্ধবী এলাকার একটি ইটভাটার মাটির স্তূপের উপর উঠে মোবাইল ফোনে সেলফি তুলছিল। এসময় অসাবধানতা বশত ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে হাত লাগলে স্পৃষ্ট হয়ে দুই বান্ধবী গুরুতর আহত হয়।
তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা খাতুনের মৃত্যু হয়। আহত হালিমা খাতুনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি বলেন, দুই ভাইবোনের মধ্যে খাদিজা খাতুন ছোট। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। এই কিশোরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে বুধবার ভোরে খাদিজা খাতুনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



