ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:৩৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সেলফোন চুরির সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪০ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

সেলফোন চুরির সন্দেহে আজিজা খাতুন (১৫) নামে এক কিশোরীকে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটিয়েছে ওই কিশোরীর আপন চাচি বিউটি বেগম। আজিজার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায় খনকুট গ্রামে। সে এ গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

 

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে আজিজার গায়ে আগুন দেওয়া হয়। পরে তাকে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

ঢামেকে আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, সম্প্রতি তাদের এলাকায় বেশ কয়েকটি সেলফোন চুরি হয়েছে। তার ভাইয়ের স্ত্রী বিউটি বেগমেরও একটি ফোন চুরি হয়। শুক্রবার রাতে বিউটি বেগম কয়েকজন লোক নিয়ে এসে আজিজাকে ধরে নিয়ে যায়। সে আজিজার কাছে নিজের ফোন ফেরত চায়। আজিজা কিছু জানে না বললে ক্ষিপ্ত হয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিউটি।

 

আব্দুস সাত্তার বলেন, ‘আমার মেয়েকে ফোন চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। অথচ আমার মেয়ের কোনো অপরাধই ছিল না।’

 

ঢামেক সূত্র জানিয়েছে, আগুনে আজিজার মুখ ও মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছিল।