ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:০১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নবী হোসেন নামে এক আসামির মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত। এ মামলায় আসামি নবী হোসেন পলাতক রয়েছেন। নবী হোসেনের বাড়ি আড়াইহাজার উপজেলায়। তবে তিনি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১০ সালের ১লা জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আসামি। পরে তাকে গলায় রুমাল পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, মামলায় ২০১০ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। হত্যার চারদিন পর আড়াইহাজার থেকে নবীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন আসামি। পরবর্তীতে জামিনে বের হয়ে আসামি আত্মগোপনে চলে যায়। মামলায় পুলিশ, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য শেষে আদালত পলাতক আসামি নবী হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।