সোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৩ এএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
'মানুষ মানুষের জন্য' এই বাণীকে বুকে ধারণ করে গত ২২ জানুয়ারি রোটারি ক্লাব অব ঢাকা অরোরা এবং রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার মায়াদ্বীপে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর জেলে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল 'মায়াদ্বীপ শিশু পাঠশালা'র ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্ৰ ১৫০টি কম্বল; বাগমুছা গ্রামে ঋষি সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল 'ঋষিপাড়া মন্দির পাঠশালা'র শিক্ষার্থীদের এবং মেঘনা নদীর শাখা মেনিখালিতে বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল 'বেদেবহর ভাসমান পাঠশালা'র (নৌকা স্কুল) ১৫০ জন শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত অন্যান্য মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও ঋষিপাড়া পাঠশালায় শিক্ষার্থীদের পানি পানের জন্য পাঠশালায় একটি টিউব ওয়েল স্থাপন করা হয়েছে।
দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা অরোরা'র প্রেসিডেন্ট রোটারিয়ান অনুপমা চক্রবর্তী এবং রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল-এর প্রেসিডেন্ট রোটারিয়ান সুচিত্রা রাণী কুন্ডু। একেএস এর যৌথ উদ্যোগে মাল্টি সার্ভিস প্রোজেক্ট-এর অংশ এই মানবিক কার্যক্রম।
রোটারি ক্লাব অব অরোরার আয়োজনে একটি সিগনেচার প্রজেক্ট হিসেবে টিউবওয়েলের উদ্ভোধন করেন চার্টার ও বর্তমান প্রেসিডেন্ট অনুপমা চক্রবর্তী। এ সময় চার্টার সদস্য খন্দকার সোহেল ও কোষাধ্যক্ষ সঞ্জয় কর্মকার সহ রোটারি প্রাঙ্গণের আরো কিছু সদস্য, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর উপদেষ্টা ব্যাংকার মো. মতিউর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি লেখক শংকর প্রকাশসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


