সোনার বাংলা গড়াতে কাজ করার আহ্বান স্পিকারের
নিজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করতে তরুণ সমাজসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘যুব ছায়া সংসদ’ এর ৮ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘খাদ্য অপচয় রোধ,পুষ্টিকর খাদ্য নিশ্চিত করুন ও যুব ক্ষমতায়নে অগ্রাধিকার দিন।’
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ তেইশ বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে জাতিকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। যুদ্ধবিদ্ধস্থ দেশকে গড়ে তোলার সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন এ দেশের মাটি ও মানুষ থাকলে এ দেশ একদিন অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
তিনি বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের থেকে বেরিয়ে এসেছে। আজকের বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে পরিপূর্ণ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী যুব ছায়া সংসদ বা ইয়ুথ পার্লামেন্ট ধারনার মাধ্যমে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। মুক্ত চিন্তার বিকাশ জাতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।
তিনি বলেন, তরুণদের মুক্ত চিন্তার বিকাশে যুব ছায়া সংসদ ভূমিকা রাখছে। বাক স্বাধীনতা ও যুক্তির মধ্য দিয়ে পরমত সহিষ্ণুতা চর্চার সুযোগ ঘটে, যা গণতন্ত্রের জন্য অপরিহার্য। এ সময় তিনি গঠনমূলক সমালোচনা সহ্য করার মানসকিতা গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে। ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার মধ্যে দিয়ে অর্থনীতির সাথে কৃষকের যোগসূত্র স্থাপন করে দিয়েছে সরকার। কৃষকের জন্য সরকারি প্রণোদনা এখন সরাসরি কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে। অন্তর্ভূক্তিমূলক অর্থনীতি ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে এটা মাইল ফলক।
ড. শিরীন শারমিন বলেন, পুষ্টি চাহিদা নিশ্চিত করতে সরকার নানামূখী পদক্ষেপ নিয়েছে। শিশু ও নারীর পুষ্টি নিশ্চিত করতে সরকার মাতৃত্বকালীন ভাতা ও ল্যাকটেটিং মাদার ভাতা চালু করেছে। দেশীয় ফলে প্রচুর পরিমান পুষ্টি উপাদান রয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করে
তিনি বলেন, খাদ্য অপচয় রোধে যথাযথ গবেষণা ও তথ্য উপাত্তের ভিত্তিতে পরিকল্পিত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে সারাদেশে সুষম উন্নয়ন পৌঁছে দেয়া সম্ভব হবে।
যুব ছায়া সংসদ ৮ম অধিবেশন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত,সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আমার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি’স) এর সেক্রেটারি জেনারেল শিশির শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




