সোনালি শাড়িতে মোহময়ী অপু বিশ্বাস
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
প্রায়ই নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। সদ্যই সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিলেন নতুন রূপে; যা প্রকাশ হতেই নায়িকার মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনায় সেজে নিজেকে মেলে ধরেছেন অপু বিশ্বাস। সঙ্গে পরেছেন নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার। এছাড়াও তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্ন মাত্রা এনে দেয়।
শুধু তাই নয়, ক্যাপশনে লিখেছেন চমকপ্রদ একটি কথাও! লিখেছেন, ‘এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।’
মূলত একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। আর সেখানেই ফুটে উঠল নায়িকার অপরূপ সৌন্দর্য। নিয়মিত মডেলিং এবং ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করা এই নায়িকার স্টাইলকে ভক্তরা প্রশংসা করে থাকেন; এবারও ব্যতিক্রম হয়নি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।’
এদিকে, প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস। রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমার নাম ‘সিক্রেট’। ছবিতে তিনি চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ










