সোনিয়া গান্ধীই থাকছেন কংগ্রেসের সভাপতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশসহ চারটি রাজ্যেই বিজেপির দাপটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। নির্বাচনের ফলাফল নিয়ে গতকাল রোববার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়।
এ বৈঠকের আগে গুঞ্জন ওঠে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন। কংগ্রেস মুখপাত্র অবশ্য এ খবরকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিলেন।
গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে বৈঠক হয়েছে এটি প্রায় ৪ ঘণ্টা ধরে চলে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোনিয়া গান্ধীই দলের সভাপতির দায়িত্বে থাকবেন এবং দলের কোনো সদস্য পদত্যাগ করবেন না। বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে সোনিয়া গান্ধী বলেন যে কিছু লোক মনে করে যে বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য গান্ধী পরিবার দায়ী এবং যদি তাই হয় তবে সংগঠনের সাফল্য নিশ্চিত করতে তারা যেকোনো ত্যাগ করতে প্রস্তুত। তবে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই সোনিয়ারই সভাপতি পদে থাকার মত দেন।
ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি করা উচিত। তবে এখনও পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










