ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৮:৫২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর ফলে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলেই বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আর দুদিন পর আরও ঘনীভূত হতে পারে। এটি পরে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে, তা তুলে ধরা হয়েছে। আগামী দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।