সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনার নতুন ধরনের সংক্রমণের কারণে সোমবার সকাল থেকে সব ধরনের ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। অজ্ঞাত কোডিভ স্ট্রেইনের ঝুঁকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিবিসি জানায়, কেউ যুক্তরাজ্যে আসতে চাইলে তাকে বিমান ওঠার আগে অবশ্যই কোডিভ নেগেটিভের প্রমাণ দেখাতে হবে।
ব্রাজিলে করোনার নতুন ধরন চিহ্নিত হওয়ার পর শুক্রবার দক্ষিণ আমেরিকা ও পর্তুগালের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর সঙ্গে এলো নতুন এ ঘোষণা।
জনসন জানান, নতুন এ নিয়ম কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। ইতিমধ্যে দেশটিতে করোনায় ৮৭ হাজার ২৯১ জন মারা গেছে। শুক্রবার ৫৫ হাজার ৭৬১ জন নতুন রোগী চিহ্নিত হয়েছে, যা আগের দিন ছিল ৪৮ হাজার ৬৮২ জন। এ মহামারিতে সারা বিশ্বে ২০ লাখের বেশি মারা মানুষ গেছে।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জনসন বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা। দিনের পর দিন আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিচ্ছি।”
“আমরা করোনা ভাইরাসের টিকার ব্যাপারে আশাবাদী এবং একই সঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি।” ভ্রমণের সব ধরনের পথ সোমবার স্থানীয় সময় সোমবার ভোর চারটা থেকে বন্ধ থাকবে।
এর পর যারা যুক্তরাজ্যে আসবে তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যদি না তাদের ৫ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।
-জেডসি
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









