ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৯:১১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

সোমবার থেকে স্কুল খুলে দিবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) কারণে ফ্রান্সের সব স্কুল বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে ক্রমান্বয়ে খুলে দিতে যাচ্ছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির শিক্ষামন্ত্রী জিন মিশেল ব্লানকার এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

স্কুল খুললেও প্রতি ক্লাসে সর্বোচ্চ ১৫ জন স্টুডেন্ট এক সঙ্গে ক্লাসের সুযোগ পাবে বলে জানান তিনি।

গ্রিন ক্যাটাগরি অর্থাৎ তুলনামূলকভাবে যেসব এলাকায় আক্রান্তের হার কমছে সেসব এলাকার মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীরা আগামী ১৮ মে থেকে ক্লাসে পুনরায় ফিরতে শুরু করবে। তবে যেসব অঞ্চলে ভাইরাসের প্রকোপ এখনো রয়েছে সেসব রেড বা লাল ক্যাটাগরির এলাকায় স্কুল খোলা হবে না।

পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা হাই স্কুলগুলো আগামী জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।

ফ্রান্সে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৫ হাজার ৯৮৭ জন।

-জেডসি