ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৩:৪১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল চারটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে ১৯ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান।

জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং নিউ ইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফর করেন প্রধানমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে গত শুক্রবার রাতে দেশে ফেরেন সরকারপ্রধান।