সোমবার ভারত যাচ্ছে ওমেন্স ইয়ুথ হ্যান্ডবল দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
অষ্টম এশিয়ান ওমেন্স ইয়ুথ (অনূর্ধ্ব-১৭) হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আগামী সোমবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ইন্ডিয়ান হ্যান্ডবল ফেডারেশেন আয়োজিত ভারতের জয়পুরে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দুই ভাগে বিভক্ত হয়ে মেয়েদের মোট দশটি দল অংশ নিচ্ছে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিন কোরিয়া, জাপান, উজবেকিস্তান ও চাইনিজ তাইপে,। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, চীন, কাজাখিস্তান, নেপাল এবং মঙ্গোলিয়া।
আজ শনিবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২১-৩০ আগস্ট অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।
চ্যাম্পিয়নশীপ সম্পর্কে বক্তব্য ও তথ্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ যুব দলের ম্যানেজার নূরুল হক বিশ্বাস, যুব দলের প্রশিক্ষক তৌহিদুর রহমান। এছাড়া যুব দলের অধিনায়ক আলপনা আক্তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ দল : সৈয়দা তাসলিমা আক্তার (দলনেতা), নূরুল হক বিশ্বাস (ম্যানেজার), মো: তৌহিদুর রহমান (প্রশিক্ষক), মো: নুরুল ইসলাম (বি.এইচ.এফ অফিসিয়াল), আলপনা আক্তার (অধিনায়ক) খাদিজা খাতুন (সহ-অধিনায়ক) এবং খেলোয়াড় সানজিদা আক্তার, সুমাইয়া বানু, আছিয়া আক্তার, ইসরাত জাহান, ফৌজিয়া রহমান তরু, পান্না আক্তার বর্ষা, সুবর্ণা আক্তার স্বর্ণা, স্মৃতি আক্তার, নাজনিন নাহের, শারমিন আক্তার রুপা, বেবী আক্তার ও মিষ্টি খাতুন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন ২১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে ২৩ আগস্ট। এরপর ২৫ ও ২৬ আগস্ট বাংলাদেশ দল যথাক্রমে নিজেদের তৃতীয় ও চতুর্থ ম্যাচে মোকাবেলা করবে চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




