সোলাইমানি হত্যার নিন্দা করায় কসোভোয় এক নারীর কারাদণ্ড
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
আমেরিকার হাতে ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ‘অপরাধে’ কসোভোর একটি আদালত একজন মুসলিম নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে।
মুসলিম নারী ইকবালে বেরিশা হুদুতি’কে এক মাসের কারাদণ্ড দেয়ার জন্য কসোভোর সরকারি কৌঁসুলি যে আবেদন করেন তা গ্রহণ করে প্রিস্টিনার ওই আদালত।তিন সন্তানের জননী হুদুতি কসোভোয় একটি ইসলামি-পন্থি সংস্থার প্রতিষ্ঠাতা।খবর পার্সটুডে।
কসোভোর স্পেশাল প্রসিকিউশনের প্রধান ব্লেরিম ইসুফাজ দাবি করেছেন, ‘প্রকাশ্যে সহিংসতা উসকে দেয়া’র অপরাধে হুদুতিকে গত ৭ জানুয়ারি আটক করা হয়। তিনি বলেন, ওই নারী প্রতিশোধ নেয়ার ডাক দেয়ার পর তাকে আটক করার সিদ্ধান্ত নেই আমরা।
জেনারেল সোলাইমানিকে ইরান ও ইরাকের আরো কয়েকজন সামরিক কমান্ডারসহ গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সন্ত্রাসী সেনারা। ওই পরিকল্পিত হত্যাকাণ্ডের একদিন পর হুদুতি তার ফেসবুক পেজে লেখেন, সোলেইমানি কখনো মরবেন না। তিনি আরো লিখেছেন, “আমেরিকা ইরান ও ইরাকের দু’জন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করে মারাত্মক অন্যায় করেছে। আপনারা বাড়ির মালিককে হত্যা করে গোটা পরিবারকেই হত্যা করেছেন, কাজেই প্রতিশোধ অবশ্যম্ভাবী এবং এর কোনো সীমা থাকবে না।”
তিনি ফেসবুকে দেয়া আরেকটি পোস্টে লেখেন, “সন্ত্রাসী আমেরিকা ইরাকে আমাদের শিয়া-ভাই ও কমান্ডারকে হত্যা করেছে। সুতরাং যখনই আমরা আমেরিকার সন্ত্রাসী অপরাধীদের মুখোমুখি হবো তখনই আমাদেরকে সক্রিয় হতে হবে।”
ইকবালে বেরিশা হুদুতি অবশ্য পরে তার পোস্ট মুছে দিয়ে বলেন, স্থানীয় গণমাধ্যম তার বক্তব্যকে বিকৃত করে তুলে ধরেছে। এ ছাড়া, দ্বিতীয় পোস্টটি তার নয় বলেও দাবি করেন তিনি। হুদুতি বলেন, দ্বিতীয় ফেসবুক পোস্টটি এমন একটি একাউন্ট থেকে করা হয়েছে যেটি তিনি চালান না।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











