সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নেই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এতো সম্পৃক্ততা থাকার পরেও কয়জন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে কতটুকু সচেতন?
এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অ্যাকাউন্ট হ্যাক।
সম্প্রতি এই অ্যাকাউন্ট হ্যাক করেই আমাদের দেশে কিছু বড় বড় সহিংস ঘটনা ঘটেছে। কিছু দিন আগেও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নবী (সা.) কে বিরুপ মন্তব্য করায় ভোলায় বোরহানউদ্দিনে পুলিশের সাথে সংঘর্ষে ৪জন মারা যায়।
এমন সমস্যা শুধু মাত্র আমাদের বাংলাদেশেই নয়। এই সমস্যা পুরো বিশ্ব জুড়ে চরম আকার ধারণ করেছে।
মুক্তির উপায় কি?
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে যারা কাজ করেন তারা কিছু উপায় বলেছেন যেন আপনি বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এবং হ্যাক হলে পরবর্তী করনীয় কি।
আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাৎক্ষণিকভাবে আপনি পুলিশের সাহায্য নিতে পারেন। বর্তমান সময়ে আইসিটি আইন আগের সব সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর করা হয়েছে। সুতরাং থানায় গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের অনিরাপত্তার জন্য জিডি করতে পারেন। অথবা আপনি যদি দেখেন আপনার অ্যাকাউন্ট থেকে কোন অপ্রীতিকর পোস্ট শেয়ার হয়েছে তাহলে আপনি আপনার কোনো ঘনিষ্ঠ কারও অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি সবাইকে জানান দিতে পারেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, একটা “প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং” ব্যবহার করে হ্যাকাররা আইডি হ্যাক করে থাকে। এর মাধ্যমে কোনো পরিচিত বা ঘনিষ্ঠ অ্যাকাউন্ট থেকে আপনার কাছে একটি লিঙ্ক পাঠানো হবে। তখন কিছু না বুঝে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে।
তবে এরকম প্রতারণা থেকে মুক্তি পেতে হলে নিজেকে সচেতন করতে হবে সবার প্রথমে। আপনি লিঙ্কটিতে ক্লিক করার আগে যদি আপনার যে ঘনিষ্ঠের কাছ থেকে লিঙ্ক এসেছে তাকে ফোন দিয়ে জেনে নিন তাহলে আপনি এরকম প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকর্তারা অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য “টু স্টেপ ভেরিফিকেসন” পদ্ধতি চালু করেছেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে এ পদ্ধতিটি চালু করেন তাহলে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করতে চাইলে আপনার ফোনে একটি কোড আসবে। এই কোড দেয়া ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।
তবে যত নিরাপত্তা ব্যবস্থাই থাকুক না কেন, আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য সবার প্রথম আপনাকেই সচেতন হতে হবে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






