ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:১৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

সোহেল রানার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানার (৩৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অন্যের জীবন রক্ষায় ও নিজের জীবন উৎসর্গ করার জন্য সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা।

সোমবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা।

সোহেল রানা কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষক নূর ইসলামের ছেলে। চার ভাই ও বোনের মধ্যে সোহেল ছিলেন দ্বিতীয়। উচ্চ মাধ্যমিক পাস করে ২০১৪ সালের শেষের দিকে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি।

গত ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কেড়ে নেয় ২৬ জনের প্রাণ, আহত হন কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি।

আগুন লাগার পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানোর জন্য ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন।  সেই সময় সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সাথে আটকে যায়।  তিনি মই থেকে পিছলে পড়ায় বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় ল্যাডারের চাপে সোহেলের একটি পা ভেঙে যায় এবং পেটের নাড়ি-ভুড়িও ক্ষতিগ্রস্ত হয়।

পরে অতি দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে সোহেল রানাকে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

-জেডসি