ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ পিএম, ১৮ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের আকাশে আজ (রোববার) ইসলামি ক্যালেন্ডারের বারোতম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।


আজ থেকে প্রায় ১৫ শ বছর আগে সৌদি আরব থেকেই উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মগুলোর একটি। ইসলাম ধর্মে এই দিনটি হজের শেষ দিন হিসেবে পালন করা হয়। এই দিন আল্লাহর সন্তুষ্টির আশায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন সামর্থ্যবান মুসলিমরা।