ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৩৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী ৮১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, রাত প্রায় ৩টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে গেছেন আরও ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মক্কায় তাদের মৃত্যু হয়েছে এবং তারা দু’জনই পুরুষ।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালিত হবে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা, চিকিৎসা ও আবাসন ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।