ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৫:৩১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সৌদি আরবের বিচার বিভাগে ৫৩ নারী কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৭ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার সৌদি আরবের বিচার বিভাগে ৫৩ জন নারী কর্মকর্তা নতুন করে নিযুক্ত হচ্ছেন। সম্প্রতি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডাক্তার মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন। খবর আল আরাবিয়া ও গলফ নিউজ’র।

জানা যায়, দেশটিতে এই প্রথম বিচার বিভাগে তদন্ত কর্মকর্তা হিসেবে অন্তত ৫৩ জন নারীকে নিয়োগ দেয়া হচ্ছে। এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে বলে এক বিবৃতিতে সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর জানান।

মজিদ আল দেশিমানি বলেছেন, সব মিলিয়ে ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। খুব শীঘ্রই তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে।

এর আগে নারীদের ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে। ফলে দিন দিন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন- ২০৩০ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

-জেডসি