ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৫:৫৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে অর্ধলাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব সরকার। এরপরও দেশটিতে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১৬ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৬৬ জন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৮৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেও দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্তের গড় ছিল ১ হাজার ৫০০ জন।

গত ২ মার্চ সৌদি আরবে প্রথম করোনা সংক্রমণ রেকর্ড করা হয়। এরপর থেকেই দেশটিতে প্রতিদিন আক্রান্তের হার বাড়ছে।

-জেডসি