ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২১:৪৮:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

সৌদি থেকে ৪০৯ জন বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

সৌদি থেকে ৪০৯ জন বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন

সৌদি থেকে ৪০৯ জন বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন

সৌদি আরবে আটকা পড়া ৪০৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরেছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে তারা সৌদি আরবে আটকা পড়েছিল তারা।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে সৌদি আরবের রাজধানী জেদ্দা থেকে তারা আজ শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে দেশে পৌছেছেন।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদি আরব থেকে করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটে করে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ প্রচেষ্টায় বিমানের বিশেষ ফ্লাইটে এই যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সৌদি আরবের জেদ্দা থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে সকাল ৮ট ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরমধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন। এসব যাত্রী ঢাকায় পৌছলে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

যাত্রীদের প্রত্যেকের কাছে সৌদি আরবের করোনামুক্ত সার্টিফিকেট থাকায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।