ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৪২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সৌদি আরব-এ পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। চলতি হজ মৌসুমে সেখানে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইন্স-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন।

চলতি বছর হজে গিয়ে মারা গেছেন নইম উদ্দীন মন্ডল (৭৫)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। হজ বুলেটিনে জানানো হয়েছে, এটি এখন পর্যন্ত একমাত্র মৃত্যুর ঘটনা।

গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। চলতি হজ ফ্লাইট ২১ মে পর্যন্ত চলবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।