সৌদি পৌঁছেছেন ৫৭১২৭ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৫৭ হাজার ১২৭ হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৩৫০ জন এবং আর বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন।
মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে মো. আইয়ুব খান (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EB0236378।
সোমবার (৫ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইরনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়, সোমবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











