ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে

সৌদি পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২১ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে হজ যাত্রীর সংখ্যা ৪১৫ জন।

রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে আটটায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীরা পৌঁছান।

শনিবার (২০ মে) দিনগত রাত ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।