সৌদি ফ্যাশনিস্তা রাজকুমারী নৌরা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৪ পিএম, ২ মে ২০১৮ বুধবার
গাড়ির স্টিয়ারিংয়ে আগেই হাত পড়েছে। পা পড়েছে সিনেমা হলেও। পরিবর্তনে সৌদি আরবে এবার আরও এক বদল আনলেন রাজকন্যা নৌরা বিনতে ফয়জ়ল আল-সৌদ।
সৌদি আরবে প্রথমবারের মতো রক্ষণশীল দেশে চলতি মাসের গোড়ায় আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন উইকের। যেটি শুধু নারীদের জন্য। তবে র্যাম্পে হেঁটেছেন মূলত বিদেশি মডেলরাই। সৌদি মেয়েরা ছিলেন দর্শকের আসনে।
এ উদ্যোগের পেছনে ছিলেন রাজকুমারী নৌরা। সৌদি আরবের প্রতিষ্ঠাতার প্রপৌত্রী তিনি। দেশটিতে নারীদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেয়ার বিষয়টি এর আগে কখনই সেভাবে গুরুত্ব পায়নি। কিন্তু নৌরা আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আসার পর ছবিটা বদলাচ্ছে। জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন রাজকুমারী। সেখানে থাকার সময় থেকেই ফ্যাশন দুনিয়ার প্রতি আকৃষ্ট হন তিনি।
এক সাক্ষাৎকারে নৌরা বলেন, একজন সৌদি নাগরিক হিসেবে আমি আমার সংস্কৃতি ও ধর্মকে সম্মান করি। নৌরার আয়োজিত ফ্যাশন উইকে শুধু নারীদেরই প্রবেশাধিকার ছিল। ক্যামেরাতেও ছিল নিষেধাজ্ঞা। তাই নানা মহল থেকে প্রশংসা কুড়াালেও সমালোচনাও পিছু ছাড়েনি এ উদ্যোগের।
নিন্দুকরা এ নিয়ে প্রশ্ন তুললে জবাবে নৌরা বলেন, রক্ষণশীল হওয়ার জন্য নয়, বরং নারীরা যাতে স্বচ্ছন্দে শোগুলো উপভোগ করতে পারেন, তার জন্যই এ ব্যবস্থা।
দেশের নারীরা আদৌ অবয়া পরবেন কিনা, তা তাদের একান্ত ব্যক্তিগত পছন্দের ওপরেই নির্ভর করবে বলে কিছু দিন আগেই জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার আমলেই মেয়েদের গাড়ি চালানোয় অনুমতি দেয়া থেকে শুরু করে সিনেমা হলে প্রবেশের অনুমতি পর্যন্ত মিলেছে।
গাড়ির স্টিয়ারিংয়ে আগেই হাত পড়েছে সৌদি নারীদের, পা পড়েছে সিনেমা হলেও। পরিবর্তনে সৌদি আরবে এবার আরও একধাপ বদল আনলেন রাজকন্যা নৌরা বিনতে ফয়জুল আল-সৌদ।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি