স্টেশনে নামলেন মা, সন্তানকে নিয়ে চলে গেল ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ভৈরব বাজার জংশন। ফাইল ছবি
আট বছরের সন্তান সিফাতকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে কিশোরগঞ্জের গচিহাটা স্টেশন থেকে ট্রেনে চড়েছিলেন মা লিপি বেগম (২৮)। পথে ভৈরব বাজার জংশনে তিনি মোবাইলে রিচার্জ করতে নামলে শিশু সিফাতকে নিয়েই ছেড়ে দেয় ট্রেন।
বুধবার সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। চোখের সামনে সন্তানকে নিয়ে ট্রেনের ছুটে চলার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন লিপি।
মা লিপির আহাজারি করে বলেন, ‘বুঝতে পারিনি, এত তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে। আমাকে রেখে আমার ছেলেকে নিয়ে ট্রেন চলে গেল। এমন ভুল আর করব না।’
পরে স্টেশনমাস্টার ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় ওইদিন রাতেই শিশু সিফাতকে নরসিংদী স্টেশন থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে ভৈরব জংশনে পৌঁছায়। ২০ মিনিট পর ৬টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ভৈরব ছাড়ে। সাধারণত কিশোরগঞ্জ এক্সপ্রেস এই জংশনে ইঞ্জিন ঘুরিয়ে দিক পরিবর্তন করে। এতে বেশ কিছু সময় লাগে বলে যাত্রীরা অনেক সময় ট্রেন থেকে নেমে জরুরি কাজ সেরে নেন।
লিপি বেগমও সে কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মে নেমেছিলেন। সিট হারানোর ভয়ে সন্তানকে বসিয়ে রেখেছিলেন ট্রেনের কামরাতেই। কিন্তু এর মধ্যেই ট্রেন যে তাকে ছেড়ে চলে যাবে, তা তিনি কল্পনা করতে পারেননি।
ঘটনাটি জানার পর ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে সহযোগিতা চেয়ে বার্তা পাঠান। সন্ধ্যা সাতটার দিকে ট্রেনের খাবারের কোচ থেকে সিফাতকে উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আহমেদ।
ফিরোজ আহমেদ বলেন, ‘ভৈরব রেলওয়ে পুলিশের মাধ্যমে বার্তা পাওয়ার পর আমরা ট্রেনে কর্তব্যরত পুলিশদের কাছে বার্তা পাঠাই। তখন তারা শিশুটিকে খুঁজে বের করেন। রাত ১০টার দিকে মা লিপি বেগম এসে সিফাতকে নিয়ে যান।’
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



