ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২১:৫৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

স্ত্রীকে গুলি করে খুনের পর স্বামীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানে সিংয়ানু মার্মা নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ সময় তার স্বামী রেথোয়াইনু মার্মাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়ায় একদল সন্ত্রাসী রেথোয়াইনু মার্মাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম বলেন, একজনকে হত‌্যা ও একজনকে অপহরণের খবর শুনে‌ছি। ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। হত‌্যা ও অপহরণের মূল কারণ এখ‌নও জানা যায়‌নি।