স্ত্রীকে ভারতে পাচার করে দেয়া সেই স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
তিন মাস বন্দিদশায় নির্যাতন সহ্য করে মাসখানেক আগে ভারত থেকে পালিয়ে দেশে ফেরা তরুণীকে পাচার করার সাথে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গতকাল (৮ জুন) মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ধাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে সেই তরুণীর স্বামী আকবর আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
প্রেম করে তিন বছর আগে বিয়ে করে স্বামীর সঙ্গে শনিরআখড়ায় থাকতে শুরু করেন ওই তরুণী। সংসারে আর্থিক অবস্থা ভালো না থাকায় স্বামী তাকে বিদেশে যাওয়ার কথা বলে। ওই তরুণী রাজি হলে স্বামী তাকে তুলে দেন পাচারকারীর হাতে। এরপর সাতক্ষীরা, কলকাতা হয়ে তাকে ভারতের চেন্নাইয়ে বিক্রি করে দেওয়া হয়। সেখানে চলে অমানবিক নির্যাতন।
সম্প্রতি ওই তরুণী পুলিশের সঙ্গে যোগাযোগ করে পাচারকারী চক্রসহ তার স্বামীর বিচার দাবি করেন। তার মতো এমন অনেক নারীই এখন নির্যাতনের বিষয় তুলে ধরে পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। গত মাসের শেষ দিকে ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এরপরই নারী পাচার চক্রের সন্ধানে নামে পুলিশ। এর মধ্যে নারী পাচারে যুক্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই তরুণীকে কিভাবে পাচার করা হয়েছে তার একটি অডিও পাওয়া গেছে। যেখানে তিনি বলেন, তিন বছর আগে প্রেম করে বিয়ে করার পর স্বামীর সঙ্গে শনিরআখড়ায় থাকতে শুরু করেন। কিন্তু সংসারে অভাব থাকায় স্বামী তাকে গার্মেন্টেসে চাকরি করতে বলেন। কিন্তু তিনি পোশাকশ্রমিকের কাজ করতে রাজি হননি। পরে স্বামী তাকে বিদেশে যাওয়ার কথা বলেন। যেখানে দু-তিন মাস কাজ করলে আয় ভালো হবে। এরপর তারা ওই টাকা দিয়ে ব্যবসা করবেন।
প্রথমে এমন প্রস্তাবে রাজি না হলেও পরে রাজি হন। এরপর স্বামী তাকে এক মেয়ের হাতে তুলে দেন। সেই মেয়ে তাকে সাতক্ষীরা দিয়ে সীমান্ত পার করে তারা কলকাতায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে রাখা হয়। এরপর তাকে ভারতের পরিচয়পত্র বানিয়ে বিমানে করে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে তাকে আটকে রাখা হয়। এরপর চলতে থাকে শারীরিক অত্যাচার। তিনি কান্নাকাটি করলে মারধর করে বলা হয়, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






