স্ত্রীকে মঞ্চে রেখেই কমলাকে ‘ফার্স্ট লেডি’ বলে ফেললেন বাইডেন!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
নিজের স্ত্রীকে মঞ্চে রেখেই ভুল করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তৃতার সময় এ ঘটনা ঘটে।
স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা। সেই কথা জানাতে গিয়েই এই ঘটনা ঘটালেন বাইডেন।
টুইটারে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা গিয়েছে, “মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।”
প্রেসিডেন্ট এই কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। ভিডিওতে দেখা গিয়েছে, এরপর দর্শকাসন থেকেই এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিতেই হাসির রোল পড়ে যায় সেখানে। ঘটনাচক্রে, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন বাইডেন। ভুল স্বীকার করে নিজের এই মুখ ফসকানো রোগ নিয়েই মজা করতে দেখা যায় তাকে।
প্রসঙ্গত, মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। সূত্র: ফক্সনিউজ
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










