ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৯:০৯:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদরে স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার খোকশাবাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রথমে স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩) ও পরে স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬) মারা যান। পরে বুধবার স্বামী-স্ত্রী দুজনকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঠিক ৩০ মিনিট পর তার দাদু স্ট্রোক করে বাড়িতেই মারা যান। তার দাদু পেশায় নরসুন্দর ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরে তাদের শ্মশানে একসঙ্গে দাহ করা হয়।