স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে অগ্নিদগ্ধ তরুণীর ঢামেকে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে অগ্নিদগ্ধ হয়ে শাহেনুর আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আশঙ্কাজনক অবস্থায় রোববার (২১ এপ্রিল) রাতে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
শাহেনুর ঘটনার পর অভিযোগ করে বলেন, স্ত্রীর স্বীকৃতি না দিয়ে সালাহউদ্দিন (ভিকটিমের দাবিকৃত স্বামী) তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
রোববার বিকেলে কমলনগর উপজেলার চরফলকন আয়ুবনগর গ্রামে সালাহউদ্দিনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মৃত শাহেনুর চট্টগামের রাউজান উপজেলার নতুনহাট এলাকার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহেনুর চট্টগ্রাম থেকে স্ত্রীর দাবি নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন আয়ুবনগরের মহর আলীর ছেলে রিকশাচালক সালাহ উদ্দিনের কাছে আসেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়ে জনে জনে ঘুরে ফেরেন শাহেনুর। তার দাবি মুঠোফোনে সম্পর্ক ও দেড় বছর আগে চট্টগ্রামে তাদের বিয়ে হয়। পরে শাহেনুর জানতে পারেন, সালাহ উদ্দিন বিবাহিত। তার স্ত্রী ও দুই সন্তান আছে। রোববার (২১ এপ্রিল) বিকেলে ওই যুবতী সালাহ উদ্দিনের বাড়ি গেলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে ওই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্থানীয় ইউপি সদস্যের কাছে গেলে বিয়ের কাগজপত্র নিয়ে আসতে বলেন। এসময় বিয়ের কাগজপত্র আনতে যান শাহেনুর। বিয়ের কাগজপত্র আনতে যাওয়ার সময় সালাহ উদ্দিনের বাড়ির অদূরে অগ্নিদগ্ধ হন শাহেনুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করইতলা হাসপাতালে ও পরে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সফিউজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুজ্জামান।
সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ শাহিনুর আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী সালাহ উদ্দিনের কাছে এলে স্বীকৃতি না দিয়ে উল্টো তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মুঠোফোনে সম্পর্কের জের ধরে দেড় বছর আগে সালাহ উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। যুবতীর অগ্নিদগ্ধের কারণ ও অভিযুক্ত সালাহ উদ্দিনকে খুঁজছে পুলিশ। দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
-জেডসি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু




