স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২২ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার
কুষ্টিয়ায় গৃহবধু শাহানারা হত্যা মামলায় স্বামী আতিয়ার রহমান (৩৫) কে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দীর্ঘ ১২ বছর পর এই রায় দেয়া হলেও আসামী পলাতক রয়েছে।
বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালত (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আতিয়ার রহমান পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে কুষ্টিয়া সদর উপজেলা হররা গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে শাহানার সাথে পাশের গ্রামের মৃত সোনা শেখের ছেলে আতিয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আতিয়ার ও তার পরিবার শাহানারার উপর নির্যাতন চালাতো। সবশেষ ২০০৬ সালে ২৭ সেপ্টেম্বর রাতে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় স্বামী বাড়ি থেকে যৌতুকের ৫০ হাজার টাকা আনার জন্য শাহানার উপর চাপ সৃষ্টি করে। প্রতিবাদ করলে তার স্বামী আতিয়ার ও পরিবারের লোকজন শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পরের দিন কুষ্টিয়া মডেল থানায় গৃহবধূর ভাই মনিরুজ্জামান ওরফে মানিক বাদী হয়ে আতিয়ার রহমান ও তার তিন ভাই বজলু, ফজলু ও মেজবারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক দণ্ডবিধির ৩০২ (৩৪) ধারা অনুযায়ী প্রধান আসামী স্বামী আতিয়ারের অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা এবং বাকি আসামীদের বেকসুর খালাসের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এডভোকেট আকরাম হোসেন দুলাল।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


