স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
রাজধানীর আদাবরে স্ত্রী চন্দনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাজু মিয়া ওরফে সাধনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি রেজাউল করিম হিরন জানান, আসামিকে মৃত্যুদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৪ মে আদাবর থানার শেখেরটেক এলাকায় ভাড়া বাড়িতে চন্দনাকে হত্যা করা হয়।
এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত চন্দনার বাবা।
এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২২ এপ্রিল চন্দনার সঙ্গে আসামি সাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২০১০ সালের ২ আগস্ট স্বামীকে তালাক দেন চন্দনা। পরে তাঁদের মধ্যে আপস হওয়ায় তাঁরা আবারও সংসার শুরু করেন। কিন্তু এরপরও তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে। এর জেরে ২০১২ সালের ১৪ মে রাতে আসামি সাজু মিয়া কাচি দিয়ে গলা কেটে স্ত্রী চন্দনাকে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করে। সাজু আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





