স্পেনকে টপকে করোনা আক্রান্তে বিশ্বে ৫ নম্বরে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২ লাখ ৪৭ হাজারে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৭১ জন। যা একদিনে করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি।যা স্পেন ও ইতালিকে ছাপিয়ে গেছে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেনের পর বিশ্বে সবথেকে করোনা প্রভাবিত দেশের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।
আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সূত্রে প্রকাশ, এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯২৯। গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অবশ্য মোট ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন সুস্থ হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী- ভারতে এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮। স্পেনের ২ লক্ষ ৪১ হাজার ৩১০। ভারতের সামনে এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দারা। এখানে এ পর্যন্ত ৮২ হাজার ৯৬৮ জন আক্রান্ত এবং ২ হাজার ৯৬৯ মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ২ হাজার ৭৩৯ জন আক্রান্ত এবং একইসময়ে ১২০ জনের মৃত্যু হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্য। এখানে ৩০ হাজার ১৫২ জন আক্রান্ত এবং ২৫১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ হাজার ৪৫৮ জন আক্রান্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী দিল্লিতে মোট ২৭ হাজার ৬৫৪ জন আক্রান্ত এবং ৭৬১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ হাজার ৩২০ টি নয়া সংক্রমণ ও ৫৩ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১৯ হাজার ৫৯২ জন আক্রান্ত ও ১ হাজার ২১৯ মারা গেছে।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৭ হাজার ৭৩৮ জন আক্রান্ত এবং ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৪৩৫ টি নয়া সংক্রমণ ও ১৭ জন মারা গেছে। এসব ঘটনা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি








