স্পেনে প্রথম বাংলাদেশি নারীর করোনা ভ্যাকসিন গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ফারিহা আক্তার মীম
স্পেনে বার্সেলোনায় প্রথম কোন বাংলাদেশি হিসেবে ফারিহা আক্তার মীম করোনাভাইরাসের ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ সময় তিনি সামান্য ব্যথা ছাড়া অন্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি।
মীম বার্সেলোনার ইস্টিটিউট মিকেল তারাদেই-এ লেখাপড়া করছেন। পাশাপাশি সেবিকা হিসেবে খণ্ডকালীন চাকরি করছেন হসপিটাল রেসিড্যান্সিয়া এল মিলেনারিতে।
সেবিকা হিসেবে ২৭ ডিসেম্বর স্পেনে ভ্যাকসিন প্রয়োগের প্রথমধাপের কয়েকজনের মধ্যে এবং বাংলাদেশিদের মধ্যে প্রথম করোনার ফাইজার ভ্যাকসিন নেন তিনি।
১৯ বছর বয়সী মীম ২০০৮ সাল থেকে পরিবারের সঙ্গে স্পেনের পর্যটন শহর বার্সেলোনায় বসবাস করছেন। তিনি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা।
টিকা গ্রহণের পর মীম বলেন, ‘আমি আনন্দিত, আমি চাই বার্সেলোনায় বসবাসরত সকলের পাশাপাশি যেন প্রত্যেক বাংলাদেশিও খুব তাড়াতাড়ি এ প্রতিষেধকটি নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি শতকরা ৫০ ভাগ লোক ভ্যাকসিনটির আওতায় আসলে জনসাধারণের ভয় দূর হওয়ার পাশাপাশি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে।’
উল্লেখ্য, স্পেনে ২৭ ডিসেম্বর গুয়াদালাখারার লস অলমোতে প্রথম একজন প্রবীণ এবং একজন শ্রমিকের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এরপর পর্যায়ক্রমে স্পেনের বিভিন্ন জায়গার মানুষের ওপর প্রয়োগ করার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী আলবা ভের্গেস।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











