ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

স্প্যানিশ ক্রীড়ামন্ত্রী-ফিফা সেক্রেটারী ফাতেমা বৈঠক

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

দেশীয় ফুটবল ফেডারেশনের চলমান পরিস্থিতি যত দ্রুত সম্ভব ফিফার কাছে স্পষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছে স্প্যানিশ সরকার। নতুবা রাশিয়া বিশ্বকাপ থেকে স্পেনকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

 

সোমবার মাদ্রিদে স্প্যানিশ ক্রীড়া মন্ত্রী ইনিগো মেনডেজ ডি ভিগোর সাথে সাক্ষাত করেন ফিফা সেক্রেটারী জেনারেল ফাতেমা সামোরা।



এসময় আরো উপস্থিত ছিলেন সিএসডি সভাপতি হোসে রামোন লেতে ও স্প্যানিশ ফুটবলের অন্তর্বর্তীকালন প্রধান হুয়ান লুইস লারেয়া। মন্ত্রণালয় থেকে পরে এক বিবৃতিতে জানানো হয়েছে উভয় পক্ষ যত দ্রুত সম্ভব পুরো পরিস্থিতি স্পষ্ট করার ব্যপারে একমত হয়েছে। নতুবা যেকোন ধরনের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবে ফিফা। 



ফুটবল ফেডারেশনের উপর সরকারী হস্তক্ষেপের কারণে স্পেনকে ডিসেম্বরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে নিষিদ্ধের হুমকি দিয়েছিল ফিফা। মূলত স্প্যানিশ ফেডারেশনের সভাপতি পদে দীর্ঘদিন ধরে আসীন থাকা এ্যাঞ্জেল মারিয়া ভিয়াকে নিয়েই বিতর্কের উৎপত্তি।

 

১৯৮৮ সাল থেকে একই পদ দখল করে থাকা মারিয়া ভিয়া দুর্নীতির অভিযোগে গত বছর গ্রেফতার হওয়ায় নিজের পদ থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হন। তথ্য গোপন, অর্থ আত্মসাৎ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত জুলাইয়ে তাকে দুই সপ্তাহের জন্য জেলও খাটতে হয়েছে, পরবর্তীতে অবশ্য বেলে তিনি মুক্তি পান।



কিন্তু এরপর থেকে স্প্যানিশ স্পোর্টস কাউন্সিল (সিএসডি) বারবার ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন ডেকেও সফল হয়নি। মূলত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্প্যানিশ ফুটবলে শঙ্কা দেখা দেয়।