ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৫০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

স্বপ্ন ভঙ্গ বাংলাদে শ নারী ক্রিকেট দলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

নারী বিশ্বকাপ বাছাইপর্বে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশ নারী দলের।

রবিবার সুপার সিক্সের ম্যাচে স্বাগতিকদের কাছে তারা হেরেছে ৪২ রানে।

লঙ্কানদের দেওয়া ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নামলে ২১ ওভার পর্যন্ত খেলা গড়ালে হানা দেয় বৃষ্টি। এসময় বাংলাদেশের ঝুলিতে ছিল ৫ উইকেটে ৬৮ রান। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হয় স্বাগতিকদের। অবশ্য এ সময়ে বাংলাদেশের টার্গেট দেওয়া হয় ১১১ রান।

এদিন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশের মেয়েরা। ইনিংসের প্রথম বলেই এলবিডাব্লিউয়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার শারমিন সুলতানা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেছেন ওপেনার নিগার সুলতানা। এছাড়া ২১ রানে অপরাজিত ছিলেন শায়লা শারমিন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন চামারি আতাপাত্তু। এছাড়া ওপেনার পেরেরা ৩২, হানসিকা ১৯ ও প্রাবিধানী করেছেন অপরাজিত ১২ রান।

বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ৯ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, রোমানা আহমেদ ও শায়লা শারমিন।