ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:২৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে ১৪শ টাকা বাড়ল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ফের বাড়ল স্বর্ণের দাম। দেশের বাজারে স্বর্ণের দামে এটি রেকর্ড। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ নতুন দাম নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের পাশাপাশি ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এ ছাড়া স্বর্ণের গহনা কিনতে বা বানাতে প্রতি ভরিতে মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২১ হাজার ৫৬২ টাকা গুনতে হবে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

এর আগে গত ২৪ ও ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম আরও বাড়ানো হয়। তার আগে ৭ ডিসেম্বর কিছুটা কমানো হয়েছিল স্বর্ণের দাম। অবশ্য তার আগে গত ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবার স্বর্ণের দাম বাড়ানো হয়।

গত ২৪ ডিসেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এতদিন দেশের বাজারে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম। আজকের দাম নির্ধারণে সে রেকর্ড ভাঙল।