স্বর্ণের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার
এবার স্বর্ণের দাম কমলো। বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দর কমিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরি প্রতি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কম দাম নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। এর আগে ১২ আগস্ট ও ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরি প্রতি সর্বনিম্ন ৫৮৩ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৯৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭২ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ১১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি কমে দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সারা দেশে স্বর্ণের দোকানগুলোতে মঙ্গলবার বিক্রি হয় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকায়, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয় ভরি প্রতি ২৬ হাজার ৮২৭ টাকায়।
বুধবার থেকে দাম কমবে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৫৮৩ টাকা।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











